• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশবান্ধব উদ্ভাবনে তরুণকে প্রশংসা ও রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত করতে প্রচেষ্টা জোরদার, তৎপর মধ্যস্থতাকারীরা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুন ২০২৬, ০৩:০৬ পি.এম.
ফাইল ছবি

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ অর্থ ছাড় করা হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

সূত্রগুলো বলছে, ঈদুল আজহার পর ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার জেরে আমানত প্রত্যাহারের চাপ বেড়ে যায়। চেয়ারম্যান নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল গ্রাহক আন্দোলন শুরু করলে অনেক আমানতকারী তাঁদের অর্থ তুলে নেন। এতে ব্যাংকটির তারল্য পরিস্থিতির অবনতি ঘটে।

ব্যাংকটির কর্মকর্তারা জানান, সম্প্রতি গ্রাহকদের অর্থ উত্তোলনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতেও সমস্যায় পড়ে ব্যাংকটি। এ অবস্থায় গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চাওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হলো।

গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংকের তারল্য সংকট নিয়ে কথা বলেন। তিনি জানান, ব্যাংকটির পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক থেকে জরুরি তারল্য সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।

ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের এ সহায়তা ইসলামী ব্যাংকের তাৎক্ষণিক তারল্য চাপ কমাতে সহায়ক হবে। তবে দীর্ঘমেয়াদে পরিস্থিতি স্থিতিশীল করতে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দর নিম্নমুখী
বিশ্ববাজারে স্বর্ণের দর নিম্নমুখী
বাজেটের প্রভাব  নিত্যপণ্যের বাজারে পড়েনি
বাজেটের প্রভাব নিত্যপণ্যের বাজারে পড়েনি
জুনের প্রথম ১০ দিনেই এলো ১২০ কোটি ডলারের রেমিট্যান্স
জুনের প্রথম ১০ দিনেই এলো ১২০ কোটি ডলারের রেমিট্যান্স