• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফিফা বিশ্বকাপ ২০২৬

হোঁচট খেয়ে যা বললেন ব্রাজিল কোচ

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১৪ জুন ২০২৬, ১১:২৭ এ.এম.
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়ে অবশেষে মুখ খুললেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না।’

এর আগে, রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোরে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। ইসমায়েল সাইবারির গোলে পিছিয়ে পড়ার পর ভিনিসিয়ূস জুনিয়রের দুর্দান্ত সমতাসূচক গোলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে পেরেছে ব্রাজিল। ১৯৩৪ সালের পর এবারই প্রথম ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পরাজয়ের মুখোমুখি হওয়ার শঙ্কায় পড়েছিল।

দল প্রত্যাশিত মানের ফুটবল খেলতে পারেনি বলে ম্যাচ শেষে স্বীকার করেছেন কোচ কার্লো আনচেলত্তি। এমনকি দলের পারফরম্যান্স নিয়েও মোটেও সন্তুষ্ট নন এই কোচ। তিনি বলেন, ‘ম্যাচের শুরুটা আমাদের জন্য কঠিন ছিল। খেলোয়াড়দের মধ্যে কিছুটা অস্থিরতা ও স্নায়ুচাপ কাজ করেছে।’

তার ভাষ্য, ‘আমরা ভালো খেলিনি, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। এটা বিশ্বকাপের প্রথম ম্যাচ। শুরু থেকেই দল নিখুঁত খেলবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। ফলটা খারাপ নয়, তবে পরের ম্যাচ থেকে উন্নতি করতে হবে। প্রথম ম্যাচের ওপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না।’

গোলদাতা ভিনিসিয়ূস জুনিয়রও স্বীকার করেছেন, শুরুতে মন্থর খেলায় ভুগেছে ব্রাজিল। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা খুব খারাপভাবে শুরু করেছি। প্রথম গোল হজম করার পর ছন্দে ফেরা কঠিন হয়ে যায়, বিশেষ করে যখন এটা বিশ্বকাপের প্রথম ম্যাচ।’

তিনি আরও বলেন, ‘আমাদের উন্নতি করতে হবে এবং এগিয়ে যেতে হবে। প্রতিযোগিতা মাত্র শুরু হয়েছে। বিশ্বকাপে সহজ ম্যাচ বলে কিছু নেই।’

উল্লেখ্য, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল সাধারণত শক্ত অবস্থানেই থাকে। তবে ১৯৩৪ সালের পর এবারই প্রথম উদ্বোধনী ম্যাচে হারার আশঙ্কায় পড়েছিল তারা।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২১ মিনিটে মরক্কোর গোল, ৩২ মিনিটে ব্রাজিলের প্রতিশোধ
২১ মিনিটে মরক্কোর গোল, ৩২ মিনিটে ব্রাজিলের প্রতিশোধ
ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার
ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার
নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, একাদশে তিন চমক
ফিফা বিশ্বকাপ ২০২৬ নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, একাদশে তিন চমক