• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত করতে প্রচেষ্টা জোরদার, তৎপর মধ্যস্থতাকারীরা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’ সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার ভারতের আপত্তিতে অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, ৪০ মেগাওয়াটই দেবে নেপাল অর্থনৈতিক অঞ্চল হচ্ছে তিন জেলায়, চিঠি গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জনগণ তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখেছে: যুক্তরাষ্ট্রে তিতুমীর জিয়াউর রহমান সম্পর্কে গবেষণায় তরুণদের এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল

কেনেডি সেন্টারে এখন ট্রাম্পের নাম নেই

ভিওডি বাংলা ডেস্ক    ১৪ জুন ২০২৬, ০১:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সরানো  হয়েছে। দেশটির একটি আদালতের নির্দেশে শনিবার ট্রাম্পের নাম সরিয়ে ফেলা হয়। 

কেনেডি সেন্টারের নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা বলেন, ভবন এবং আশপাশে থাকা ট্রাম্পের নামসংবলিত সব সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে ভবনের সামনে বড় অক্ষরে লেখা ট্রাম্পের নামও সরিয়ে ফেলা হয়।

গত মে মাসে বিচারক ক্রিস্টোফার কুপার রায় দেন, কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প কেনেডি সেন্টার’ করা আইনসম্মত হয়নি। তিনি বলেন, এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসের রয়েছে। তাই ট্রাম্পের নাম সরাতে প্রশাসনকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছিল।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর নিজেকে কেনেডি সেন্টারের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। পরে তার সমর্থকদের নিয়ে গঠিত পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী ভবনের গায়ে ট্রাম্পের নামও যুক্ত করা হয়েছিল।

আদালতের রায়ের পর কেনেডি সেন্টারের ওয়েবসাইট থেকেও ট্রাম্পের নাম সরিয়ে ফেলা হয়। নাম অপসারণের কাজ দেখতে শুক্রবার রাত থেকেই ভবনের বাইরে অনেক মানুষ জড়ো হন।

এদিকে ট্রাম্প প্রশাসন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে সময় বাড়ানোর আবেদন করলেও বিচারক তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, বেআইনি সরকারি সিদ্ধান্ত দীর্ঘায়িত করা জনস্বার্থের পরিপন্থী।

কেনেডি সেন্টারের নাম পরিবর্তন নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল। এ সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকজন শিল্পী তাদের নির্ধারিত অনুষ্ঠানও বাতিল করেছিলেন।

সূত্র : জিওনিউজ

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে আতঙ্ক! করোনা পরবর্তী সবচেয়ে বড় অর্থনৈতিক ঝুঁকি?
বিশ্ববাজারে আতঙ্ক! করোনা পরবর্তী সবচেয়ে বড় অর্থনৈতিক ঝুঁকি?
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা রোববার হচ্ছে না
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা রোববার হচ্ছে না
ভারতের পরবর্তী সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?
ভারতের পরবর্তী সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?