• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফিফা বিশ্বকাপ ২০২৬

ব্রাজিলের জার্সি পরে বিশ্বকাপের মাঠে, সত্যিই ‘পল্টি’ নিলেন সাকিব!

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১৪ জুন ২০২৬, ০৬:২৯ এ.এম.
ছবি: সংগৃহীত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জার্সি পরে ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখতে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হাজির হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

নেইমারের এজেন্ট হিসেবে পরিচিত রবিন মিয়ার এক ফেসবুক পোস্টে তেমনটাই জানা গেছে। সাকিবের পরিহিত জার্সিটিতে একটি অটোগ্রাফ রয়েছে। ধারণা করা হচ্ছে এটি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের।

কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘ব্রাজিলের ম্যাচ দেখব। জার্সিও কিনব ব্রাজিলের। পোস্ট দেব, পল্টি!’

দেশের ক্রিকেট সমর্থকদের সবাই জানে ফুটবলে আর্জেন্টিনার কট্টর সমর্থক সাকিব। দারুণ পছন্দ করেন লিওনেল মেসিকে, ক্লাব ফুটবলে বার্সেলোনাকে সমর্থন করেন। দীর্ঘদিন ধরেই পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব এবার খেলা দেখতে গেলেন ব্রাজিলের।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম ম্যাচের আগে ব্রাজিলের গণমাধ্যমে বাংলাদেশের ফুটবল উন্মাদনা
ফিফা বিশ্বকাপ ২০২৬ প্রথম ম্যাচের আগে ব্রাজিলের গণমাধ্যমে বাংলাদেশের ফুটবল উন্মাদনা
বন্ধুত্বের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল যুদ্ধ
বন্ধুত্বের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল যুদ্ধ
ব্রাজিল কি আসলেই ভয় পাচ্ছে মরক্কোকে?
ব্রাজিল কি আসলেই ভয় পাচ্ছে মরক্কোকে?