• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭

চট্টগ্রাম প্রতিনিধি    ১৩ জুন ২০২৬, ০৩:০২ পি.এম.
রাঙ্গুনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান। ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭, চট্টগ্রাম। ঘটনাটি ঘটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানের সময়।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন তথ্যের মাধ্যমে তারা জানতে পারে যে, রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার গোডাউন সংলগ্ন ওয়াশা অফিসের বিপরীত পাশে একটি কাঁঠাল বাগানে একজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে গত ১২ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ১০ মিনিটে র‌্যাবের একটি আভিযানিক দল দ্রুত ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তি তার কাছে থাকা একটি ওয়ান শুটার গান ঘটনাস্থলে ফেলে দ্রুত অন্ধকারে পালিয়ে যায়। পরে র‌্যাবের দলটি এলাকাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় থাকা অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয়। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে মেট্রিক্স কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরে মেট্রিক্স কারখানায় ভয়াবহ আগুন
বৃষ্টি উপেক্ষা করে পাতলী খালপাড়ে জনসমুদ্র
বৃষ্টি উপেক্ষা করে পাতলী খালপাড়ে জনসমুদ্র
সীতাকুণ্ড জামায়াতের আমির মিজানুর রহমান আর নেই
সীতাকুণ্ড জামায়াতের আমির মিজানুর রহমান আর নেই