• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    ১২ জুন ২০২৬, ০৯:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ‘আবাবিল’ ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

শুক্রবার (১২ জুন) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, দক্ষিণ লেবাননের তায়রে এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক যানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হিজবুল্লাহ। এরপর থেকে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের বড় একটি অংশে অবস্থান নেয়। সেই অবস্থানগুলো লক্ষ্য করেই নিয়মিত ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

হিজবুল্লাহ আরও জানায়, তারা এখন ফাইবার অপটিক প্রযুক্তিসমৃদ্ধ ড্রোন ব্যবহার করছে, যার ফলে ইসরায়েলি বাহিনী ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে এসব ড্রোন ভূপাতিত করতে পারছে না। একই সঙ্গে এসব ড্রোন শনাক্ত করাও কঠিন হয়ে পড়ছে।

সংগঠনটি দাবি করেছে, ড্রোনগুলোতে বিস্ফোরক সংযুক্ত করে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে লেবাননে ইসরায়েলি সেনাদের মৃত্যুর বেশিরভাগই ড্রোন হামলার কারণে হয়েছে বলে তারা জানিয়েছে।

সূত্র: আল জাজিরা 

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধের ছায়া দিল্লিতে, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন চাপ
সিএনএন’র বিশ্লেষণ যুদ্ধের ছায়া দিল্লিতে, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন চাপ
মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
খামেনির রাষ্ট্রীয় জানাজার নতুন সূচি জানাল ইরান
খামেনির রাষ্ট্রীয় জানাজার নতুন সূচি জানাল ইরান