• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খামেনির রাষ্ট্রীয় জানাজার নতুন সূচি জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ১২ জুন ২০২৬, ০২:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যের অনুষ্ঠান নির্ধারিত সময়ের পরিবর্তে পরে আয়োজন করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

তেহরানের মেয়র আলিরেজা জাকানি বৃহস্পতিবার জানান, খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ইরান সরকার ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের শুরুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহররমের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর এ অনুষ্ঠান আয়োজন করা হবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে আলিরেজা জাকানি বলেন, শোক ও ধর্মীয় আনুষ্ঠানিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে কোনো এক সময়ে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে তেহরান কর্তৃপক্ষ জানিয়েছিল, অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে তারা আশা করছে।

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রায় সাড়ে তিন দশক দায়িত্ব পালনের পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি নিহত হন।

রাষ্ট্রীয় শোকানুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সূত্র: জিও নিউজ

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন বছর কোমায় থাকার পর থাই রাজকুমারীর মৃত্যু
তিন বছর কোমায় থাকার পর থাই রাজকুমারীর মৃত্যু
সুদানে ড্রোন হামলায় নিহত অন্তত ২৩
সুদানে ড্রোন হামলায় নিহত অন্তত ২৩
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত, আশা ট্রাম্পের
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত, আশা ট্রাম্পের