• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি ছাত্র-শ্রমিক-জনতার

   ১২ জুন ২০২৬, ০৯:০৩ পি.এম.

বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবি তুলেছে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ এ অবকাঠামো বিদেশি নিয়ন্ত্রণে না দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১২ জুন) রাজধানীর মালিবাগ মোড়ের ফালইয়াফরাহু চত্বরে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে তা দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ ধরনের উদ্যোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচারেরও দাবি জানান তারা।

সংগঠনের সদস্য সচিব আল্লামা কাজী আহমাদ বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সংযুক্ত বিভিন্ন আন্তর্জাতিক বিষয় বাংলাদেশের স্বার্থের জন্য উদ্বেগজনক। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটি পরিচালিত বিভিন্ন বন্দরের কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা বিতর্ক রয়েছে। এ কারণে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া উচিত হবে না।

অন্যদিকে সংগঠনের আহ্বায়ক আরিফ আল খবির বলেন, নিউমুরিং টার্মিনাল একটি লাভজনক ও আধুনিক বন্দর সুবিধা। এটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দিয়ে দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনা করা উচিত। তিনি আরও দাবি করেন, এ ধরনের উদ্যোগের পেছনে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক স্বার্থ জড়িত থাকতে পারে।

সমাবেশ থেকে বক্তারা চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত বা প্রস্তাবিত চুক্তি বাতিলের আহ্বান জানান। পাশাপাশি দেশের সব বন্দর দেশীয় অপারেটরদের মাধ্যমে পরিচালনার দাবি তোলেন তারা।

এছাড়া সমাবেশে পলাশবাড়ির একটি বিতর্কিত স্থাপনা অপসারণ, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে পদক্ষেপ এবং বিদেশি দেশের পতাকা প্রদর্শন সংক্রান্ত কিছু দাবিও উত্থাপন করা হয়।

আয়োজকদের দাবি অনুযায়ী, সমাবেশে প্রায় এক হাজার সদস্য অংশ নেন।

ভিওডি বাংলা/এএইচ/এমএস  

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজেট বাস্তবায়ন ‘খুব কঠিন’ হবে: জামায়াত
বাজেট বাস্তবায়ন ‘খুব কঠিন’ হবে: জামায়াত
জিয়াউর রহমানের অন্যতম সৃষ্টি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’: মঈন খান
জিয়াউর রহমানের অন্যতম সৃষ্টি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’: মঈন খান
হাসপাতাল বন্ধ নয়, দোষীদের শাস্তির দাবি জামায়াত আমিরের
হাসপাতাল বন্ধ নয়, দোষীদের শাস্তির দাবি জামায়াত আমিরের