• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হারানো ৬১ মোবাইল প্রকৃত মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক    ১১ জুন ২০২৬, ০৭:০৭ পি.এম.
উদ্ধার করা মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করছে পল্টন মডেল থানা পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকার পল্টন মডেল থানা পুলিশ বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। তথ্যপ্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী, পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন ব্যক্তি তাদের মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এসব অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১ মে থেকে ৯ জুন পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হারানো মোবাইলগুলো শনাক্ত ও উদ্ধার করা হয়।পুলিশ কর্মকর্তারা জানান, হারানো মোবাইল উদ্ধারে নিয়মিতভাবে প্রযুক্তিনির্ভর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এর ফলে অনেক ভুক্তভোগী তাদের গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগের মাধ্যম ফিরে পাচ্ছেন।শুধু সাম্প্রতিক সময়েই নয়, গত এক বছরেরও বেশি সময়ে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ৭৫০টির বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে।

এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।নিজেদের হারানো মোবাইল ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার মন্ত্রণালয় থেকে চুরি হলো ল্যাপটপ
এবার মন্ত্রণালয় থেকে চুরি হলো ল্যাপটপ
লেক পারাপারে দুর্ভোগ, ধানমন্ডি লেকের সেতু সংস্কার এখনো স্থবির
লেক পারাপারে দুর্ভোগ, ধানমন্ডি লেকের সেতু সংস্কার এখনো স্থবির
সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বাসায় পুলিশের অভিযান
সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বাসায় পুলিশের অভিযান