• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
৭১৯ কোটি থেকে ৯ লাখ কোটি ছাড়াল বাংলাদেশের বাজেট বাজেট ঘোষণার দিন কমলো সোনার দাম শূন্যপদ পূরণে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক এআই দিয়ে নথি লেখায় মামলা খারিজ, আইনজীবী বহিষ্কার হাসান হাফিজুরের রাষ্ট্রভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে: সংস্কৃতি সচিব ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা দক্ষিণের সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, হচ্ছে ‘নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তরের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর পুশইন কেন্দ্র করে জামালপুর সীমান্তে ধাওয়া-পাল্টা ধাওয়া

বাজেট ২০২৬-২৭

পুরস্কার পাচ্ছেন ৬৭ ‘সেরা করদাতা’

নিজস্ব প্রতিবেদক    ১১ জুন ২০২৬, ০৬:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

কর প্রদানে উৎসাহ সৃষ্টি এবং করদাতাদের সামাজিকভাবে সম্মানিত করতে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা- ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এ নীতিমালার আওতায় খাতভিত্তিক সর্বোচ্চ কর প্রদানকারীসহ মোট ৬৭ জন করদাতাকে ‘সেরা করদাতা’ হিসেবে পুরস্কৃত করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন ও রাষ্ট্রীয় সেবা কার্যক্রম পরিচালনায় করদাতাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সরকার নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা, ২০২৬’-এর আওতায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন অর্থনৈতিক খাতের করদাতাদের মধ্য থেকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সেরা করদাতা নির্বাচন করা হবে। নির্বাচিত করদাতাদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হবে।’

অর্থমন্ত্রী জানান, নতুন নীতিমালার ভিত্তিতে খাতভিত্তিক সর্বোচ্চ ২২ জন করদাতাসহ মোট ৬৭ জনকে সেরা করদাতার পুরস্কার দেওয়া হবে।

এর মাধ্যমে কর প্রদানের সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং করদাতারা উৎসাহিত হবেন বলে সরকার আশা করছে।

তিনি আশা প্রকাশ করেন, সেরা করদাতা পুরস্কার প্রদানের উদ্যোগ দেশের নাগরিক ও ব্যবসায়ীদের মধ্যে কর প্রদানে ইতিবাচক মনোভাব তৈরি করবে এবং জাতীয় রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোবাইলের সিম কার্ডে কর প্রত্যাহার
বাজেট ২০২৬-২৭ মোবাইলের সিম কার্ডে কর প্রত্যাহার
৭১৯ কোটি থেকে ৯ লাখ কোটি ছাড়াল বাংলাদেশের বাজেট
৭১৯ কোটি থেকে ৯ লাখ কোটি ছাড়াল বাংলাদেশের বাজেট
দুর্বল ব্যাংক পুনর্গঠনের ব্যয় ৪০ হাজার কোটি টাকা
বাজেট ২০২৬-২৭ দুর্বল ব্যাংক পুনর্গঠনের ব্যয় ৪০ হাজার কোটি টাকা