ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার শাড়ি জব্দ

ফেনী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ২০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর বিশেষ টহল দল জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করে স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, পুশইন প্রতিরোধ, মাদক ও চোরাচালান দমন এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/জহির আদনান/জা







