• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শূন্যপদ পূরণে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক এআই দিয়ে নথি লেখায় মামলা খারিজ, আইনজীবী বহিষ্কার হাসান হাফিজুরের রাষ্ট্রভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে: সংস্কৃতি সচিব ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা দক্ষিণাঞ্চলে যোগাযোগে নতুন দিগন্ত: বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তরের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর পুশইন কেন্দ্র করে জামালপুর সীমান্তে ধাওয়া-পাল্টা ধাওয়া আইসিসির মে মাসের সেরার দৌড়ে মুশফিক-তাইজুল জোরজবরদস্তি ও অবৈধ দখলদারিত্ব চলবে না: আবদুস সালাম

হাসান হাফিজুরের রাষ্ট্রভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে: সংস্কৃতি সচিব

ভিওডি বাংলা ডেস্ক    ১১ জুন ২০২৬, ০২:০২ পি.এম.
সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজিত স্মরণসভায় হাসান হাফিজুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অতিথিরা। ছবি: ভিওডি বাংলা

বাংলা সাহিত্য, সাংবাদিকতা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তা, সমাজভাবনা এবং সাহিত্যকীর্তিকে আরও বিস্তৃতভাবে জাতীয় পর্যায়ে তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজধানীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কবির জীবন, কর্ম, সাহিত্যিক অবদান এবং রাষ্ট্রবিষয়ক চিন্তার নানা দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান হাফিজুর রহমানের কন্যা মিজ এষা হাসান। তিনি তাঁর পিতার ব্যক্তিগত জীবন, পারিবারিক স্মৃতি এবং সাহিত্যচর্চার নানা অজানা দিক তুলে ধরেন। একই সঙ্গে একজন চিন্তাবিদ হিসেবে তাঁর অবদান সম্পর্কেও আলোকপাত করেন।

স্মরণসভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও গবেষক মজিদ মাহমুদ। তিনি বলেন, হাসান হাফিজুর রহমান কেবল একজন কবি বা সাহিত্যিক ছিলেন না; তিনি ছিলেন একজন গভীর পর্যবেক্ষক ও চিন্তাশীল ব্যক্তি, যার রচনায় সমাজ, ইতিহাস এবং রাষ্ট্রের নানা প্রশ্ন প্রতিফলিত হয়েছে।

সভাপতির বক্তব্যে সংস্কৃতি সচিব কানিজ মওলা বলেন, সাহিত্যচর্চার পাশাপাশি রাষ্ট্রগঠন ও সমাজ নির্মাণের বিষয়ে গভীর দৃষ্টিভঙ্গি ধারণ করতেন হাসান হাফিজুর রহমান। তাঁর মতো ব্যক্তিত্ব খুব বেশি দেখা যায় না, যারা সৃজনশীলতা ও রাষ্ট্রচিন্তাকে একইসঙ্গে ধারণ করতে সক্ষম হয়েছেন।

তিনি উল্লেখ করেন, ইউরোপের রাষ্ট্রগঠনের ইতিহাস, ধর্মীয় দর্শন, রাজনৈতিক বাস্তবতা এবং সমকালীন বিশ্ব পরিস্থিতি সম্পর্কে কবির বিস্তৃত জ্ঞান ছিল। এসব বিষয় তাঁর চিন্তা ও লেখালেখিকে সমৃদ্ধ করেছে এবং তাঁকে একটি স্বতন্ত্র অবস্থানে নিয়ে গেছে।

কানিজ মওলা বলেন, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে হাসান হাফিজুর রহমানের একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক সম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে তাঁর চিন্তা, মতামত ও পরামর্শ রাষ্ট্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলেছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে মূল্যবোধের অবক্ষয় ও কৃত্রিমতার প্রবণতা বাড়ছে। এ প্রেক্ষাপটে হাসান হাফিজুর রহমানের সময়কার সৃজনশীল, আদর্শভিত্তিক ও জ্ঞাননির্ভর পরিবেশ নতুন প্রজন্মের জন্য অনুসরণযোগ্য হতে পারে।

স্মরণসভায় আলোচনার প্রসঙ্গ টেনে সংস্কৃতি সচিব বলেন, অনুষ্ঠানের মাধ্যমে কবির জীবন ও কর্ম সম্পর্কে নতুন অনেক তথ্য ও দৃষ্টিভঙ্গি জানার সুযোগ হয়েছে। তিনি মনে করেন, হাসান হাফিজুর রহমানকে নিয়ে আরও ব্যাপক গবেষণা, প্রকাশনা এবং একাডেমিক আলোচনা প্রয়োজন।

তরুণ গবেষক, সাহিত্যিক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, কবির রাষ্ট্রভাবনা, সাহিত্যদর্শন এবং বুদ্ধিবৃত্তিক অবদান নিয়ে নতুন করে কাজ করা উচিত। তাঁর চিন্তার উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হাসান হাফিজুর রহমানের সাহিত্য ও চিন্তার ভাণ্ডারকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার বিষয়ে কাজ করবে। তাঁর সাহিত্যকর্ম ও রাষ্ট্রচিন্তার মূল্যায়নকে আরও সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দিকেও গুরুত্ব দেওয়া হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণাঞ্চলে যোগাযোগে নতুন দিগন্ত: বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর
দক্ষিণাঞ্চলে যোগাযোগে নতুন দিগন্ত: বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের সভা
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী