• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

মাদারীপুর প্রতিনিধি    ১১ জুন ২০২৬, ০২:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরে জেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন জেলা পরিষদের প্রশাসক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাশুকুর রহমান বলেন, আপনাদের লেখনী ও বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের আয়না। আপনারা যেকোনো পরিস্থিতিতে সত্য উন্মোচনের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালনে আপনাদের অসীম সাহসিকতা প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও আপনারা নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদল, সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমন, সিনিয়র সাংবাদিক এম আর মরতুজা, বেলাল খান, ফরিদ উদ্দিন মুপ্তি, মহসীন তালুকদার, এস এম রাসেল, মঞ্জুর হোসেন প্রমুখ।  

ভিওডি বাংলা/মহিবুল আহসান লিমন/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী প্রকৌশলীর কক্ষে সিবিএ’র হামলা, ৪ শ্রমিক বদলি
পিডিবিতে তাণ্ডব নারী প্রকৌশলীর কক্ষে সিবিএ’র হামলা, ৪ শ্রমিক বদলি
মুক্তিযুদ্ধের স্মারক ‘স্মৃতি অম্লান’ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা
মুক্তিযুদ্ধের স্মারক ‘স্মৃতি অম্লান’ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা
সিলিন্ডারবোঝাই ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২
সিলিন্ডারবোঝাই ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২