• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

ক্লাস চলাকালে মাথায় খুলে পড়ল ফ্যান, আহত শিক্ষার্থী

  পাবনা প্রতিনিধি
প্রকাশ:  ১১ জুন ২০২৬, ০২:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
পাবনা পুলিশ লাইনস স্কুল। ছবি: ভিওডি বাংলা
পাবনা পুলিশ লাইনস স্কুল। ছবি: ভিওডি বাংলা

পাবনায় ক্লাস চলাকালে ফ্যান খুলে মাথায় পড়ে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে দশটার দিকে পাবনা পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণীতে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী হলো পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে তামজিদ (১০)। সে ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্কুল সুত্রে জানা গেছে, টিফিন শেষে ক্লাস শুরু হয় সকাল ১০টা ২০ মিনিটে। ক্লাস চলা অবস্থায় ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের দ্বিতীয়তলায় ৪০৩ নাম্বার রুমে পঞ্চম শ্রেণির ফ্যানটি হঠাৎ খুলে শিক্ষার্থী তামজিদের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে গুরুতর আহত হয়। পরে স্কুলের শিক্ষকরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

পাবনা পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ওষুধ সহ অভিভাবককে ডেকে এনে বুঝিয়ে দিয়েছি। তার আঘাত খুব গুরুতর নেয়। যেহেতু দুর্ঘটনা সে কারণে তার পিতার কোন অভিযোগ নেই। 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরো বলেন, আমরা সব সময় স্কুলের বৈদ্যুতিক জিনিসগুলো চেক করি। এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই পুনরায় সকল ফ্যান চেক করা হবে এবং ভেঙে যাওয়া ফ্যানের পরিবর্তে নতুন ফ্যান স্থাপন করা হবে। 

উল্লেখ্য, পাবনন পুলিশ লাইনস স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখায় মোট শিক্ষার্থী রয়েছে ১৬০০ জন।

ভিওডি বাংলা/এম এম রহমান/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
রাজবাড়ীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত
হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা
ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার