• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাজেট অধিবেশন শুরু

ভিওডি বাংলা ডেস্ক    ১১ জুন ২০২৬, ০৩:০০ পি.এম.
ছবি-সংগৃহীত

দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অধিবেশন শুরু হয়।

এরআগে দুপুর ১ টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে উক্ত বাজেট অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

অর্থ বিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন।

প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়নের তুলনায় মানবসম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেল ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী
বিকেল ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী
দক্ষিণের সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, হচ্ছে ‘নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’
দক্ষিণের সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, হচ্ছে ‘নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের সভা