টপ নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের সভা
নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৬, ১২:০০ পি.এম.

ছবি-সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সভা শুরু হয়।
সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হবে। রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বাজেটের অনুমোদন দেওয়া হয়।
বিশেষ এই সভা শেষে আজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে অধিবেশনে যোগ দেবেন। পরে অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করবেন।
ভিওডি বাংলা/বিন্দু







