• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল-গুলিসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক    ১১ জুন ২০২৬, ০৪:০২ এ.এম.
ছবি-সংগৃহীত

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ মো. রাজিব মাঝি (৪০) নামে এক আসামিকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১০ জুন) বিকালে সদর উপজেলার মধ্য মাকুহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাজিব মাঝি সদর উপজেলার মাকুহাটি এলাকার ওবায়দুল্লাহ মাঝির ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদরের মধ্য মাকুহাটি জামে মসজিদের পাশের এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় রাজিব মাঝি ওরফে নয়ন মাঝির দোকানের ফ্রিজ হতে একটি লোহার তৈরি সচল বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড পিতলের তৈরি তাজা কার্তুজ গুলি উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা
সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা, গ্রেপ্তার ৩
সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা, গ্রেপ্তার ৩
পুশইন কেন্দ্র করে জামালপুর সীমান্তে ধাওয়া-পাল্টা ধাওয়া
পুশইন কেন্দ্র করে জামালপুর সীমান্তে ধাওয়া-পাল্টা ধাওয়া