• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ১০ জুন ২০২৬, ১০:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

‎‎বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১০ জুন) বিকেলে নারচী ইউনিয়নের সচেতন যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে  শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন নারচী মাজেদা রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দিল আফরুজা খানম, শিক্ষক রাশেদুজ্জামান, মাহবুব, ফিরদাউস, নুর আলম ও শিহাব। এছাড়া সচেতন যুব সমাজের পক্ষে বক্তব্য দেন মো. স্বাধীন মিয়া।

‎বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎তারা আরও বলেন, তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

‎ভিওডি বাংলা/মোঃ মনিরুজ্জামান জাহিদ/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত
বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত
নড়াইলে পানিতে ডুবে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু
নড়াইলে পানিতে ডুবে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু
পাংশায় ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার
পাংশায় ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার