• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ০৫:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি চাহিদা পূরণে আগামী জুন-আগস্ট সময়ে প্রায় ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গ্যাস অয়েল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল ও গ্যাসোলিন আমদানি করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চারটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, মোট ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির পথ খুলেছে। এর মধ্যে সবচেয়ে বড় সরবরাহ আদেশ পেয়েছে ইউনিপেক সিঙ্গাপুর, যার মূল্য প্রায় ৭ হাজার ৬৭৩ কোটি টাকা। ভিটল এশিয়া দুটি প্যাকেজের মাধ্যমে প্রায় ৭ হাজার ৪৬১ কোটি টাকার তেল সরবরাহ করবে।

সরকারি সূত্র জানায়, বিদ্যুৎ উৎপাদন, শিল্পখাত এবং পরিবহন ব্যবস্থায় জ্বালানির ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত আমদানি কর্মসূচির অংশ হিসেবে এ তেল কেনা হচ্ছে। জুন থেকে আগস্ট সময়কালে দেশের জ্বালানি মজুত ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এই ক্রয়প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া শহর পরিষ্কার সম্ভব নয়: আবদুস সালাম
নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া শহর পরিষ্কার সম্ভব নয়: আবদুস সালাম
৫৩ কোটি টাকার চারা ও সার বিনা মূল্যে দেবে সরকার
৫৩ কোটি টাকার চারা ও সার বিনা মূল্যে দেবে সরকার
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত নাম : সেনাপ্রধান
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত নাম : সেনাপ্রধান