• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিশ্বশান্তির জন্য বাংলাদেশ প্রস্তুত, বাহিনীকে হতে হবে আরও আধুনিক: প্রধানমন্ত্রী লেক পারাপারে দুর্ভোগ, ধানমন্ডি লেকের সেতু সংস্কার এখনো স্থবির গভীর রাতে আফগানিস্তানে হামলা পাকিস্তানের, শিশুসহ নিহত ১৩ সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আলোচিত সেই নাসির-তামিমা মামলার রায় আজ ১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত দেশে স্বর্ণের দামে ফের পতন অবশেষে লুকোচুরির অবসান, প্রেম প্রকাশ্যে আনলেন ট্রুডো-কেটি পেরি শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী ৩-০ গোলের জয়, বিশ্বকাপ মঞ্চে শক্ত বার্তা দিল আর্জেন্টিনা

১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

   ১০ জুন ২০২৬, ১১:২৮ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার সন্ধ্যার আগেই ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য দুর্যোগের কারণে ১৭ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় কমতে পারে ভ্যাপসা গরমের তীব্রতা
ঢাকায় কমতে পারে ভ্যাপসা গরমের তীব্রতা
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা
ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা