ভুটানে ভূমিকম্প, ঢাকাসহ কেঁপেছে যেসব জেলা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এ কম্পন হয়। এতে তাৎক্ষণিক কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভুটানে আঘাত হানা এই ভূম্পিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিক কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎসসংক্রান্ত তথ্য এখনও ভূকম্পনবিদদের দ্বারা পুরোপুরি পর্যালোচনা করা হয়নি।
রাজধানী ছাড়াও কুড়িগ্রাম, পঞ্চগড়, সিরাজগঞ্জ জেলায় ভূমিকম্প অনুভূত হয়। এরমধ্যে কুড়িগ্রামে রাত ১১টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।
এদিকে, বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত ও চীনে ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে।
ভিওডি বাংলা/এফএ







