• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ধানমন্ডি এলাকায় নাগরিক সেবা ও জনসচেতনতায় ডিএসসিসির গণশুনানি কুমিল্লায় ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের মিছিল থেকে আটক ৪৬ ভারত থেকে ৯১ জেলেকে ফিরিয়ে আনলো বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশংসা, বিএনপির সঙ্গে ইইউর বৈঠক সংসদে তোফায়েলসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব আ. লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: তথ্য প্রতিমন্ত্রী রামিসা হত্যার রায় আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন: প্রধানমন্ত্রী বিসিবির নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয়ী তামিম ইকবাল বিশ্বকাপের ভাগ্য গণনায় হাতি-গরিলা-জিরাফ, কার পক্ষে প্রাণীদের ভবিষ্যদ্বাণী? বাসযাত্রীদের প্রাণরক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যরা পুরস্কার পাচ্ছেন

সংসদে তোফায়েলসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক    ৭ জুন ২০২৬, ০৭:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

এয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদ।

রোববার (৭ জুন) বিকেলে অধিবেশন শুরুর পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে প্রয়াত ব্যক্তিদের নাম উত্থাপন করেন এবং তাদের কর্মময় জীবনের অবদানের কথা স্মরণ করেন।

শোক প্রস্তাবে যাদের স্মরণ করা হয় তারা হলেন- জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্র্যাট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ।

এ ছাড়া স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে পৃথকভাবে শোক প্রকাশ করা হয়।

জাতীয় সংসদ দেশের সাংস্কৃতিক, সাহিত্য, সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক জানায়। তাদের মধ্যে ছিলেন জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন, সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমর, নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবির এবং সাংবাদিক গাজী রুহুল আমিন।

সংসদীয় রীতি অনুযায়ী, অধিবেশনের প্রথম কার্যদিবসে প্রয়াত সংসদ সদস্য, মন্ত্রী এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে সংসদে শোক প্রকাশ করা হয়।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপরাধ দমনে পুরস্কার-শাস্তির নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধ দমনে পুরস্কার-শাস্তির নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের ফুটবলকে টেনে তুলতে-ই হবে: আবদুস সালাম
দেশের ফুটবলকে টেনে তুলতে-ই হবে: আবদুস সালাম
৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না: মঈন খান
৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না: মঈন খান