• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কুমিল্লায় ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের মিছিল থেকে আটক ৪৬ ভারত থেকে ৯১ জেলেকে ফিরিয়ে আনলো বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশংসা, বিএনপির সঙ্গে ইইউর বৈঠক সংসদে তোফায়েলসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব আ. লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: তথ্য প্রতিমন্ত্রী রামিসা হত্যার রায় আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন: প্রধানমন্ত্রী বিসিবির নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয়ী তামিম ইকবাল বিশ্বকাপের ভাগ্য গণনায় হাতি-গরিলা-জিরাফ, কার পক্ষে প্রাণীদের ভবিষ্যদ্বাণী? বাসযাত্রীদের প্রাণরক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যরা পুরস্কার পাচ্ছেন সম্পত্তির লোভে ১৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে শিক্ষিকাকে খুন

বিসিবির নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয়ী তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক    ৭ জুন ২০২৬, ০৬:৪৮ পি.এম.
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৭৩ ভোট লাভ করেন, যা নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর মধ্যে সর্বোচ্চ।

রোববার (৭ জুন) মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

ক্লাব ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্য পরিচালকরা হলেন- মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, তামিম ইকবালের পর যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল ৬৮ ভোট। এছাড়া ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬টি করে, আসিফ রাব্বানি ৬৪ এবং ইয়াসির আব্বাস ৬৩ ভোট লাভ করেন।

অন্যদিকে রফিকুল ইসলাম বাবু পেয়েছেন ৫৩ ভোট এবং ডা. মাহবুব শামীম ৪১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন। এর মধ্যে ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে পরাজিত চার প্রার্থীর মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২ ভোট, ফায়াজুর রহমান মিতু ২৩ ভোট এবং মেজর ইমরোজ আহমেদ পেয়েছেন ২০ ভোট।

সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তামিম ইকবাল। এখন সবার নজর থাকবে নতুন পরিচালনা পর্ষদের পরবর্তী কার্যক্রম এবং বোর্ডের নেতৃত্ব কাঠামোর দিকে।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার জয়
মেসিকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার জয়
এন্দ্রিকের গোলে প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের জয়
এন্দ্রিকের গোলে প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের জয়
যুক্তরাষ্ট্রকে হারিয়ে প্রস্তুতি শেষ জার্মানির
যুক্তরাষ্ট্রকে হারিয়ে প্রস্তুতি শেষ জার্মানির