• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান ইসলামী আন্দোলনের

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৫ জুন ২০২৬, ০৬:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জলবায়ু নিয়ন্ত্রণ ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে শুধু আন্তর্জাতিক অর্থায়নের প্রতিশ্রুতি নয়, বরং কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অর্থের স্বচ্ছ ব্যবহারও নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার (৫ জুন) রাজধানীর ভাটারা এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের কার্যালয়ে আয়োজিত মাসিক সভা ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন সংগঠনটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

সভাপতির বক্তব্যে শেখ ফজলে বারী মাসউদ বলেন, তীব্র তাপদাহে দেশের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু নিয়ন্ত্রণে অধিক হারে গাছ লাগানোর বিকল্প নেই। প্রতি বছর পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানি, বন সংরক্ষণ ও জলবায়ু অভিযোজন প্রকল্পের জন্য আন্তর্জাতিকভাবে শত শত বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই অর্থের ব্যবহার নিয়ে নানা প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, জলবায়ু অর্থায়নের অর্থ কোথায় ব্যয় হচ্ছে এবং এর সুফল কতটুকু জনগণের কাছে পৌঁছাচ্ছে, সে বিষয়ে জবাবদিহি থাকা প্রয়োজন। দুর্নীতি ও অর্থ পাচারের সংস্কৃতি অব্যাহত থাকলে জলবায়ু সংকট মোকাবিলায় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব নয়।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, জনবান্ধব ও পরিবেশবান্ধব আবহাওয়া নিশ্চিত করতে হলে যুগোপযোগী, বিজ্ঞানভিত্তিক ও বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে। পরিবেশ রক্ষাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে সরকার, প্রতিষ্ঠান ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, ডা. মুজিবুর রহমান, মুফতি নিজামউদ্দিন, অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার আমিনুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, আলহাজ আলাউদ্দিন ও মোহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজী মো. নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম
ছবি: সংগৃহীত
জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির
ছবি: সংগৃহীত
‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’