• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব বিএসএফের পুশইন ঠেকিয়ে দিলো বিজিবি, নো ম্যান্স ল্যান্ডে ২৮ জন সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ বিএনপি সরকারকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গন: ক্রীড়া প্রতিমন্ত্রী জিমেইল হ্যাক করে লাখ লাখ টাকা লুট, মূলহোতাসহ গ্রেপ্তার ২ 'গুপ্তলীগের গুপ্তমিছিল’ প্রতিহতে চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কাফনের কাপড় মাথায় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম ব্যুরো    ৫ জুন ২০২৬, ০৬:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ যুবলীগ। মিছিলের ৫৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যেমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ মিছিল হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিছিল নিয়ে বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়কে হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যাচ্ছেন যুবলীগের নেতাকর্মীরা। তাদের হাতে ব্যানারে হামে শিশুমৃত্যু,শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল লেখা ছিল। মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে গেলে সেখানে জড়ো হয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।

চলতি মাসে এটি চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তৃতীয় মিছিল। গত বুধবার চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকায় মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে, সোমবার সকালে নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এরপর নগরের বিভিন্ন থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ৭০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (এসি-জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, আগ্রাবাদ এলাকার মিছিলের ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি জনগণের সঙ্গে প্রতারণা: এনসিপি
বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি জনগণের সঙ্গে প্রতারণা: এনসিপি
বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ মন্তব্য, ক্ষমা চাইলেন জামায়াত নেতা
বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ মন্তব্য, ক্ষমা চাইলেন জামায়াত নেতা
সীমান্ত ইস্যুতে উদ্বেগ জানাল ইসলামী আন্দোলন
সীমান্ত ইস্যুতে উদ্বেগ জানাল ইসলামী আন্দোলন