• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব বিএসএফের পুশইন ঠেকিয়ে দিলো বিজিবি, নো ম্যান্স ল্যান্ডে ২৮ জন

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ: বাউবি উপাচার্য

রংপুর প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৯:০০ পি.এম.
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের সঙ্গে বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। ছবি: সংগৃহীত

শিক্ষাকে সবার মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, কোনো ধরনের বৈষম্য ছাড়াই শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করাই তাদের লক্ষ্য।

শুক্রবার (৫ জুন) রংপুরের মিঠাপুকুরে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনকালে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, শিক্ষা সবার মৌলিক অধিকার। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়ে শিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের শিক্ষা থেকে পিছিয়ে না রেখে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগ্রহী তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির শিক্ষা কার্যক্রম ও সহযোগিতার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ, রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামী এবং যুগ্ম পরিচালক মো. আজিজার রহমান।

পরিদর্শনকালে উপাচার্য সৈয়দপুর উপ-আঞ্চলিক কেন্দ্রেও যান এবং সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও টিউটরদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মানসম্মত পরিচালনায় সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরে তিনি সৈয়দপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পৃথক এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষার্থীসেবা উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রের কার্যক্রম, বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে উপাচার্যকে অবহিত করেন। উপাচার্য তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে কুবিতে কোরআন খতম ও দোয়া মাহফিল
জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে কুবিতে কোরআন খতম ও দোয়া মাহফিল
ঈশ্বরদীতে ২শ’ একর জমিতে হবে নতুন বিসিক শিল্পনগরী
বাণিজ্য ও শিল্পমন্ত্রী ঈশ্বরদীতে ২শ’ একর জমিতে হবে নতুন বিসিক শিল্পনগরী
ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা
ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা