• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক    ৫ জুন ২০২৬, ১১:২২ পি.এম.
বিএসএফ। ছবি-সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশি নাগরিক আটক করেছে। জানা যায়, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় কাকরমনি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

আটকৃতরা হলো- হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের মো. সুবাহান আলীর ছেলে মো. আলিমুল ইসলাম (৪৫) এবং কাদিরসুখা গ্রামের কুরবান আলীর ছেলে মো. করিম (৩৫)।

সীমান্ত সূত্র জানায়, আটকদের মধ্যে মো. করিম ভারতের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা দুজনেই ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। এ সময় হরিপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) বিপরীতে ভারতের অভ্যন্তরে ওত পেতে থাকা কাকরমনি বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাদের হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির ভারপ্রাপ্ত সিও মেজর আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে বিএসএফের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। এ ছাড়া আটকদের পরিবারও  আমাদের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করেনি।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ: বাউবি উপাচার্য
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ: বাউবি উপাচার্য
বরগুনায় তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি, মৃত্যু ১
বরগুনায় তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি, মৃত্যু ১
ঈশ্বরদীতে ২শ’ একর জমিতে হবে নতুন বিসিক শিল্পনগরী
বাণিজ্য ও শিল্পমন্ত্রী ঈশ্বরদীতে ২শ’ একর জমিতে হবে নতুন বিসিক শিল্পনগরী