{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার কর্মসংস্থান প্রকল্প’ গাজী নজরুলকে নিয়ে ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে জামায়াত মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী ভিওডি বাংলায় নিয়োগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও মোদির বাসভবনের সামনে লাঠিচার্জ, সরিয়ে নেওয়া হলো রাহুল গান্ধীকে বিশ্লেষণ: ‘এল মায়ো’র পতন, এখন সিনালোয়া কার?

‘ককটেল ২’ নিয়ে জল্পনা, মুখ খুললেন পরিচালক

বিনোদন ডেস্ক    ৫ জুন ২০২৬, ১১:১১ এ.এম.
‘ককটেল ২’ তে কৃতি স্যানন, শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত
‘ককটেল ২’ তে কৃতি স্যানন, শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

‘ককটেল ২’-এর ঝলক প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা। বিশেষ করে কৃতি ও রাশমিকার চরিত্রের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

তিন মিনিটের বেশি দৈর্ঘ্যের ঝলকে তিন তারকাকে একটি ত্রিকোণ প্রেমের গল্পে দেখা যায়। কিছু দৃশ্য ও সংলাপ ঘিরে দর্শকদের একাংশের মধ্যে ধারণা তৈরি হয়েছে, ছবিতে কৃতি ও রাশমিকার চরিত্রের মধ্যে সমকামী প্রেমের সম্পর্ক দেখানো হতে পারে।

তবে এ ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ছবির পরিচালক হোমি আদাজানিয়া। তার ভাষ্য, ছবিতে দুই চরিত্রের মধ্যে কেবল বন্ধুত্বের সম্পর্কই তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কৃতি স্যাননও। তিনি বলেন, দুই পুরুষের ঘনিষ্ঠ বন্ধুত্বকে যেমন ‘ব্রোম্যান্স’ হিসেবে দেখা হয়, তেমনি দুই নারীর বন্ধুত্বকে নিয়েও অযথা ভিন্ন ব্যাখ্যা দেওয়ার প্রবণতা থাকা উচিত নয়।

এদিকে ছবির তারকাদের পারিশ্রমিক নিয়েও চলছে আলোচনা। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘ফরজি’ সিরিজের সাফল্যের পর ‘ককটেল ২’-এর জন্য শহিদ কাপুর পারিশ্রমিক নিয়েছেন ৩৫ কোটি রুপি।

অন্যদিকে কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা দুজনেই পেয়েছেন ১৫ কোটি রুপি করে।

হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল ২’ আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রতারণা মামলায়ও জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম
মেসি-অমিতাভ
‘খেলা শেষ’ লিখে মেসিকে কী বার্তা দিলেন অমিতাভ