• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ৪ জুন ২০২৬, ০৮:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের তাণ্ডবে চাঁপাইনবাবগঞ্জে প্রাণ গেল একসঙ্গে ছয়জনের। জেলার সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় পৃথক ঘটনায় তিন নারীসহ এই ছয়জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এসব দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আবদুল্লাহ; শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আবদুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণ পাড়ার ফিটু আলীর ছেলে মো. মেসবাউল; এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম ও গোসাইপুর গ্রামের মো. শফিউলের ছেলে হাসান আলী (লালু)।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, উপজেলার তিনজনই বাড়ির পাশে থাকা আমবাগানে আম কুড়াতে গিয়েছিলেন। ওই সময় ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, নিহত তিন পরিবারের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

অন্যদিকে সদর থানার ওসি একরামুল হোসাইন বলেন, সদর উপজেলার আতাহারে বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে যান আবদুল্লাহ (১৭)। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় গরুটিও মারা যায়।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, লাহপাড়ায় মাঠে ঘাস কেটে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার সময় সুমিয়ারা বেগম বজ্রপাতে মারা যান। একই উপজেলায় গোসাইপুর গ্রামের হাসান আলী নামের এক তরুণ আমবাগানে বজ্রপাতে প্রাণ হারান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন
যশোরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন
পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চাচা
পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চাচা
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার