• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক    ৪ জুন ২০২৬, ০৮:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটি স্পষ্ট জানিয়েছে, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে তাদের প্রতিরোধ অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (৪ জুন) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা ইয়াহমার আল-শাকিফ শহরের কাছে ইসরায়েলি একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

একই সঙ্গে রাশাফ শহরে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশেও ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করেছে গোষ্ঠীটি।

হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেন, যুদ্ধবিরতি বলতে তিনি লেবাননের ভূখণ্ডে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারকে বোঝান।

তিনি আরও বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকলে হিজবুল্লাহ প্রতিরোধ কার্যক্রম চালিয়ে যাবে।

এর আগে দক্ষিণ লেবাননে সফররত ইসরায়েলের নর্দার্ন কমান্ড প্রধান মেজর জেনারেল রাফি মিলোর গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিস্ফোরকবাহী একটি ড্রোন সরাসরি গাড়িটিতে আঘাত হানে। তবে হামলার কয়েক মুহূর্ত আগে রাফি মিলো ও তার এক সহযোগী গাড়ি থেকে নেমে যাওয়ায় তারা অক্ষত থাকেন। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়াকে গ্রেপ্তার করল বাহরাইন
৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়াকে গ্রেপ্তার করল বাহরাইন
যুক্তরাষ্ট্র আর ইরানে হামলা চালাবে না : রুবিও
যুক্তরাষ্ট্র আর ইরানে হামলা চালাবে না : রুবিও
পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন হামলায় নিহত ২
পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন হামলায় নিহত ২