• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

যশোরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

  যশোর প্রতিনিধি
প্রকাশ:  ৪ জুন ২০২৬, ০৭:১২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদে সদ্য নিয়োগপ্রাপ্ত বিতর্কিত চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণের দাবিতে যশোরে ১ ঘণ্টার কলম বিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) যশোর শহরের আর এন রোডস্থ ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর আহ্বানে সাধারণ গ্রাহকদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, অবৈধ চেয়ারম্যানের অবিলম্বে অপসারণ, গ্রাহকদের স্বার্থ রক্ষা, সাধারণ গ্রাহকদের ওপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদ, আমানতের সুরক্ষা নিশ্চিতকরণ এবং এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের ব্যাংকিং খাত থেকে চিরতরে বয়কট করা।

​ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম যশোর শাখার সভাপতি রাশেদুজ্জামান রতনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংকের সাধারণ গ্রাহক মিনা খানম, হেনা সরোয়ার, ড. মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল লতিফ ও রেজওয়ান আহমেদসহ আরও অনেকে।

​মানববন্ধনে বক্তারা বলেন, ​"আমরা এখানে ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহক হিসেবে ব্যাংকের আমানতের নিরাপত্তা ও স্বচ্ছতার জোর দাবি জানাতে এসেছি। পরিচালনা পর্ষদে সদ্য নিয়োগপ্রাপ্ত বিতর্কিত নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের জন্য আমরা তীব্র ক্ষোভ জানাচ্ছি। তাকে অবিলম্বে এই পদ থেকে সরতে হবে।"

​বক্তারা বিগত গণ-অভ্যুত্থানের স্মৃতি চারণ করে ক্ষোভ প্রকাশ করে বলেন, ​"আমরা চব্বিশের আন্দোলন ও ৫ই আগস্টের লড়াই করেছিলাম ফ্যাসিস্ট সরকারকে হঠানোর জন্য। আমরা রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি, শহীদ হয়েছি একটা স্বাধীন দেশ পাওয়ার আশায়। আমরা আশা করেছিলাম মায়ের কোলে ফিরে এসেছি, কিন্তু বর্তমান সরকারের ভেতরের কিছু অংশও এই দোসরদের সাথে আঁতাত করে সেই বিতর্কিত খুরশীদ আলমকে বসানোর চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।"

​ইসলামী ব্যাংককে একটি বৈশ্বিক স্বনামধন্য প্রতিষ্ঠান উল্লেখ করে বক্তারা আরও বলেন, বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এই ব্যাংকটিকে কামড়ে খেলেও এর ভিত্তি শেষ করতে পারেনি। কারণ এটি সাধারণ মানুষের রক্ত, ঘাম ও সততা দিয়ে গড়া প্রতিষ্ঠান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানে মধু থাকে সেখানে দুষ্ট মাছি আসবেই, কিন্তু সাধারণ গ্রাহকরা ঐক্যবদ্ধ হয়ে এই লুটপাটকারী খুরশীদ আলম ও তার চক্রকে প্রতিহত করবে।

​কর্মসূচি থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয় যে, অতি দ্রুত যদি এই বিতর্কিত ও স্বৈরাচারের দোসর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গ্রাহকবান্ধব নতুন কমিটি গঠন করা না হয়, তবে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

ভিওডি বাংলা/জুবায়ের হোসেন/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও