• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আ. লীগের ১২০০ নেতাকর্মী টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ তৃণমূল কংগ্রেসের সব কমিটি ভেঙে দিলেন মমতা ডিএনডি ইস্যুতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা মশার বংশবিস্তার রোধে নগর ভবনের ফোয়ারায় ছাড়া হলো মাছের পোনা

গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আ. লীগের ১২০০ নেতাকর্মী

গোপালগঞ্জ প্রতিনিধি    ৩ জুন ২০২৬, ০৮:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চমক দেখা গেছে প্রায় ১,২০০ জন আওয়ামী লীগ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (৩ জুন) দুপুরে সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে নিজড়া মধ্যপাড়ার আওয়ামী লীগ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ প্রায় ১,২০০ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে দল পরিবর্তনের ঘোষণা দেন।

পরে তারা গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর–এর হাতে ফুল দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এ যোগ দেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য ড. কে এম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগ দিলে তাদের স্বাগত জানানো হবে।

নবাগত দুই নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যেই তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। তারা দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, ইমরুল মিয়া-সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে অংশ নেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ২
কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ২
রাজশাহীতে এক বছরে আড়াই লাখ গাছ লাগানোর কর্মসূচি  শুরু
রাজশাহীতে এক বছরে আড়াই লাখ গাছ লাগানোর কর্মসূচি শুরু
ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহীর নদ-নদী
ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহীর নদ-নদী