• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি আদ-দ্বীন শোকজের সন্তোষজনক জবাব না দিলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতাল: দোষীদের শাস্তির দাবি পরিবারের অসহায়দের মাঝে উপহারসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক রাজধানীর মিরপুর এলাকায় যান চলাচলে বিধিনিষেধ মন্ত্রী রবিউলের ক্যারিশমায় কান্নার বদলে স্বস্তি সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি কিউবায় ভয়াবহ বিদ্যুৎ ও খাদ্য ঘাটতিতে চরম দুর্ভোগ মেসির বিশ্বকাপ খেলা নিয়ে দুশ্চিন্তা, স্বস্তির খবর দিলেন কোচ স্কালোনি

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

যশোর প্রতিনিধি    ৩ জুন ২০২৬, ০৩:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) দুপুরে বেনাপোল থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।

দুপুর ১টা ৫৮ মিনিটে নিজের ফেসবুক পোস্টে হামলার বিষয়টি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

পোস্টে তিনি দাবি করেন, সীমান্তে তাদের আগমনের খবর পাওয়ার পর আগের রাতে যেসব পরিবারকে জোরপূর্বক ‘পুশ-ইন’ করা হয়েছিল, ভারতীয় কর্তৃপক্ষ তাদের সেখান থেকে সরিয়ে নিয়েছে। সফরকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেন।

তিনি আরও জানান, বেনাপোল থেকে ফেরার পথে তাদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। এতে গাড়ি ভাঙচুরের পাশাপাশি চারজন আহত হয়েছেন। তবে দলের অন্য সদস্যরা নিরাপদ রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তাদের অবস্থান অবিচল থাকবে।

এর আগে সকালে সাংগঠনিক সফরে যশোরে পৌঁছান নাসীরুদ্দীন পাটওয়ারী। সকাল ১০টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন। পরে সফরসঙ্গীদের নিয়ে একটি ব্যক্তিগত গাড়িতে বেনাপোলের উদ্দেশে রওনা হন।

জানা গেছে, শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের পর ‘সীমান্ত পরিস্থিতি ও কথিত পুশ-ইন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

এ সফরে তার সঙ্গে ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক মেয়াজ মেহরাব তালুকদার, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক শোয়েব মিয়া।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে রেড ক্রিসেন্ট সিটির সভা ও কমিটি নির্বাচন সম্পন্ন
রাজশাহীতে রেড ক্রিসেন্ট সিটির সভা ও কমিটি নির্বাচন সম্পন্ন
হরিপুর উন্নয়নে ইউএনওকে ২৭ দফা স্মারকলিপি ‘অক্সিজেনে’র
হরিপুর উন্নয়নে ইউএনওকে ২৭ দফা স্মারকলিপি ‘অক্সিজেনে’র
সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি
সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি