• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আ. লীগের ১২০০ নেতাকর্মী টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ তৃণমূল কংগ্রেসের সব কমিটি ভেঙে দিলেন মমতা

আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক    ৩ জুন ২০২৬, ০৮:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মৃত্যুকে ঘিরে দেশজুড়ে আলোচনার মধ্যেই তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে সরকারি দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রত্যাহার হওয়া আনিসুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রজ্ঞাপনে তাকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

এর আগে গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহটি পচে যায় এবং সেখানে পোকামাকড়ের উপস্থিতি পাওয়া যায়। নূর জাহান বেগম তার মেয়ের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। বাসার পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা। স্থানীয়দের অভিযোগের পর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে পুরো ফ্ল্যাটের অস্বাস্থ্যকর ও অবহেলিত পরিস্থিতি উঠে আসে।

মরদেহ উদ্ধারের সময়কার দৃশ্য নিয়েও এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়। প্রতিবেশীরা জানান, একজন বৃদ্ধ নারী এমন অবস্থায় জীবন কাটিয়ে মারা যাবেন এটি মেনে নেওয়া কঠিন।

জানা যায়, নূর জাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং মেয়ে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।

প্রতিষ্ঠিত অবস্থানে থাকা সন্তানদের উপস্থিতি সত্ত্বেও মায়ের এমন মৃত্যু সামাজিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। ঘটনাটি সামনে আসার পর ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন আবারও আলোচনায় এসেছে।

আইন অনুযায়ী, প্রত্যেক সন্তানের ওপর পিতা-মাতার ভরণপোষণ, স্বাস্থ্যসেবা, নিয়মিত খোঁজখবর ও প্রয়োজনীয় পরিচর্যার দায়িত্ব রয়েছে। একাধিক সন্তান থাকলে তারা পারস্পরিক সমঝোতার মাধ্যমে এসব দায়িত্ব পালন করবেন বলে আইনে উল্লেখ রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপরাধ দমনে যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৯
অপরাধ দমনে যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৯
প্রধানমন্ত্রীর কূটনৈতিক দূরদর্শিতায় বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় বাংলাদেশ
প্রধানমন্ত্রীর কূটনৈতিক দূরদর্শিতায় বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় বাংলাদেশ
‘বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস’, প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতের দাবি
‘বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস’, প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতের দাবি