{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির

এমপি হাসনাত গিয়ে দেখলেন ৫ চিকিৎসক অনুপস্থিত

কুমিল্লা প্রতিনিধি    ২ জুন ২০২৬, ০৭:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ।  পরে তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান এমপি হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি যাচাই করেন।

পরিদর্শনকালে হাসপাতালের কর্মরত ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে দায়িত্ব পালনরত অবস্থায় না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন হাসনাত।

অনুপস্থিত চিকিৎসকরা হলেন মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার ও ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালটেন্ট কাজী আয়শা সিদ্দিকা।

হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান, ওষুধ সরবরাহ এবং চিকিৎসকদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এমপি হাসনাত। এ সময় রোগীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস ছালাম বলেন, অনুপস্থিত চিকিৎসকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, সরকারি বিধি অনুযায়ী চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক।  এমপির পরিদর্শনের সময় অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।  তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে এবং বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হাতকড়া খুলে পালাল ৩২ মামলার আসামি
ভারি বৃষ্টি ও উজানের ঢলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।  ছবি: সংগৃহীত
৩ নদী পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার আশঙ্কা
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া। ছবি: ভিওডি বাংলা
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু