• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মায়ানমারে পাচারচেষ্টা, সিমেন্টবোঝাই দুই বোটসহ আটক ২০

কক্সবাজার প্রতিনিধি    ২ জুন ২০২৬, ০৬:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন এলাকায় পাচারচক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এ অভিযানে সিমেন্টবোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২০ জনকে আটক করা হয়েছে।

দেশের বিশাল সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ জুন) সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ সিমেন্টসহ দুটি বোট আটক করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, সেন্টমার্টিন লাইটহাউস থেকে প্রায় ১৯ মাইল দূরে টহলরত নৌবাহিনী জাহাজ দুটি সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে কাঠের তৈরি দুটি ফিশিং বোটকে ধাওয়া করে। পরে বোট দুটি—‘মা-২’ এবং ‘নিশান-২’—আটক করা হয়।

তল্লাশিতে ‘মা-২’ বোট থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ বোট থেকে ৮০০ বস্তাসহ মোট ১৭০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারচক্রের ২০ সদস্যকেও আটক করা হয়।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, অধিক মুনাফার আশায় তারা এসব সিমেন্ট মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

অভিযান শেষে উদ্ধার করা সিমেন্ট এবং আটককৃত ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে কুমিরের টেনে নেওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার
বাগেরহাটে কুমিরের টেনে নেওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪
সড়কে ঝরল যুবদল নেতার প্রাণ
সড়কে ঝরল যুবদল নেতার প্রাণ