• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগান, প্রতিবাদে ভোলায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ২ জুন ২০২৬, ১০:২১ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজার পর জয় বাংলা স্লোগান দেওয়ার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ করেছেন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১ জুন) রাত সাড়ে ১০টায় ভোলা শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন লিটন, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ এবং জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল যোগে পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

জানা যায়, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন তোফায়েল আহমেদ। সোমবার বিকেল ৪টায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে ধানমন্ডির তাকওয়া মসজিদে তার গোসল শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর সেখানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জয়বাংলা স্লোগান দেন। এ ঘটনার প্রতিবাদে ভোলা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা রাত ১১টার দিকে ভোলা শহরে বিক্ষোভ করেন।

উল্লেখ্য, আজ দুপুর ২টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দক্ষিণ দিঘলদী কোড়ালিয়া গ্রামে মায়ের কবরের পাশে মরদেহ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে একটি লিখিত চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খানজাহান আলীর দিঘিতে শিশুকে টেনে নিয়েছে কুমির
খানজাহান আলীর দিঘিতে শিশুকে টেনে নিয়েছে কুমির
গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে আহত ২০
গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে আহত ২০
ছাত্রলীগের ৫৫ সেকেন্ডের মিছিল ঘিরে রংপুর পুলিশে তোলপাড়
ছাত্রলীগের ৫৫ সেকেন্ডের মিছিল ঘিরে রংপুর পুলিশে তোলপাড়