• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তিন মাসেই খেলাপি ঋণে ভয়াবহ উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক    ২ জুন ২০২৬, ০৫:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। গত তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। চলতি বছরের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়। এই সময়ে খেলাপি ঋণের হারও বেড়ে ১ দশমিক ৬৬ শতাংশে উন্নীত হয়েছে। গত বছরের ডিসেম্বর শেষে এ হার ছিল ৩০ দশমিক ৬ শতাংশ। একই সময়ে দেশে মোট বিতরণকৃত ঋণের পরিমাণও বেড়েছে। মার্চ শেষে মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকায়, যা তিন মাসে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে থাকলেও সুদ যোগ হওয়ার কারণে মোট ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

খেলাপি ঋণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “যে পরিমাণে আদায় হওয়ার কথা ছিল, সে অনুযায়ী আদায় হয়নি। পাশাপাশি খেলাপি ঋণের ওপর সুদ যুক্ত হয়ে পরিমাণ আরও বেড়েছে।”

তিনি আরও বলেন, নীতি সহায়তার আওতায় যেসব ঋণ পুনঃতফসিল করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে দুই বছরের গ্রেস পিরিয়ড থাকায় আপাতত আদায় কম হচ্ছে। দুই বছর পর আদায়ের গতি ও পরিমাণ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে আরও বলা হয়, নির্বাচনের আগে যেসব ঋণ পুনঃতফসিল করা হয়েছিল, সেগুলোর ক্ষেত্রেও মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্ট নেওয়া হয়েছে, যা বর্তমান পরিস্থিতিতে আদায়ে প্রভাব ফেলছে।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা, যা তখন মোট ঋণের প্রায় ৩৬ শতাংশ ছিল। পরবর্তীতে বিশেষ নীতি সহায়তার মাধ্যমে কিছু ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠন করায় গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ কিছুটা কমে আসে। তবে মাত্র তিন মাসের ব্যবধানে আবারও উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে খেলাপি ঋণের পরিমাণ।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৭ বিলিয়ন ডলার
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৭ বিলিয়ন ডলার
সাত দিন পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু
সাত দিন পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু
বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী