টপ নিউজ
তোফায়েল আহমেদের মৃত্যুতে জিএম কাদেরের শোক
ভিওডি বাংলা ডেস্ক
১ জুন ২০২৬, ১০:০৯ পি.এম.

ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার (১ জুন) রাতে এক শোক বার্তায় তিনি বলেন, একজন প্রবীণ সংসদ সদস্য হিসেবে জাতীয় বিভিন্ন ইস্যুতে সংসদীয় বিতর্কে তোফায়েল আহমেদের বক্তব্য সংসদ সদস্য ও সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিল।
জিএম কাদের মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ভিওডি বাংলা/এমএস







