• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কলাবাগানে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত, আটক ১

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১ জুন ২০২৬, ০২:০১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহের জেরে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সাদমান ওয়াসিফ সুপান্থ (১৭) চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তার ছোট ভাই রাফিত আরিয়ান শুদ্ধকে (১৬) আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে কাঁঠালবাগান বাজারসংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। দুই ভাই ওই বাসায় একসঙ্গে থাকতেন এবং রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, কোনো একটি বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ছোট ভাই ঘরে থাকা একটি ভারী ডাম্বেল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন সুপান্থ।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কলাবাগান থানার পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ছোট ভাইকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক