• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা : পার্থ তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু, ভারপ্রাপ্ত স্পিকারের কাছে ইসির চিঠি যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা হামলায় নিজের বেঁচে ফেরার বর্ণনা দিলেন আরঘচি নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত বৈশ্বিক র‍্যাংকিংয়ে আরও পিছিয়েছে বাংলাদেশি পাসপোর্ট

বন্ধুর বাড়িতে সিঁধ কেটে চুরি, আটক ৩

  বরিশাল প্রতিনিধি
প্রকাশ:  ১ জুন ২০২৬, ০৯:৫০ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদীতে এক বন্ধুর বাড়িতে সিঁধ কেটে চুরির অভিযোগে তিন যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী যুবকের দায়ের করা মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৩১ মে) সকালে মুলাদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেরচর গ্রামের পাইতিখোলা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা।

আটকরা হলেন- তেরচর গ্রামের অলিউল্লাহ মাঝি (২১), ইয়ামিন (২৪) এবং চরডিক্রী এলাকার নয়ন সিকদার (২৫)। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা এবং ভুক্তভোগী ফাহাদ হাওলাদার দীর্ঘদিনের বন্ধু।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার (৩০ মে) গভীর রাতে ফাহাদ হাওলাদারের বাড়িতে সিঁধ কেটে প্রবেশ করে তিন বন্ধু। ঘরের ভেতর থেকে তিনটি মোবাইল ফোন, স্বর্ণ ও রুপার অলংকার এবং নগদ ২০ হাজার টাকা নিয়ে যায় তারা।

ঘটনার সময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পাননি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ঘরের একটি অংশে সিঁধ কাটা এবং মালপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান ফাহাদ। 

পরে তিনি বুঝতে পারেন যে তার বাড়িতে চুরি হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এলাকায় খোঁজখবর শুরু করেন। সকাল ৭টার দিকে ফাহাদের তিন বন্ধুকে একসঙ্গে ঘোরাফেরা করতে দেখে কয়েকজন স্থানীয় বাসিন্দার সন্দেহ হয়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানা যায়। 

এরপর তাদের দেহ তল্লাশি করে চুরি হওয়া তিনটি মোবাইল ফোন, একটি রুপার চেইন, একটি আংটি এবং নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধারকৃত মালামালসহ মুলাদী থানা পুলিশের কাছে সোপর্দ করেন। 

পুলিশ প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, ভুক্তভোগী ফাহাদ হাওলাদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় তার তিন বন্ধুকেই আসামি করা হয়েছে।

স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযুক্তদের আটক করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, রোববার দুপুরে তিন আসামিকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে নেওয়া হয়। এ ছাড়া চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থের বাকি অংশ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চুরির ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তবে পুরো ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, কিংবা চুরি হওয়া বাকি মালামাল কোথায় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জামায়াত গণতান্ত্রিক দল কি না নিজেরাই বিবেচনা করুক: মির্জা ফখরুল
ছবি : সংগৃহিত
সিইআইজেডের উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
কুমিল্লা মহিলা কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের পরদিনই ৬ শিক্ষকের পদায়ন