• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাশিয়ার বড় হামলার আশঙ্কা, সহায়তা চাইলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ মে ২০২৬, ০১:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত

রাশিয়া নতুন করে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন পরিস্থিতিতে মিত্র দেশগুলোর প্রতি নিষেধাজ্ঞা আরও জোরদার করা এবং দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ মে) টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর হাতে থাকা তথ্য থেকে রাশিয়ার নতুন আক্রমণের প্রস্তুতির ইঙ্গিত পাওয়া গেছে।

তিনি বলেন, “আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী রাশিয়া আবারও একটি বড় আকারের হামলার প্রস্তুতি নিচ্ছে।”

জেলেনস্কি জানান, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে বৈঠকে আগামী সপ্তাহগুলোর কৌশলগত অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়েছে। সেখানে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তিনি আরও বলেন, “অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা এখন আমাদের প্রধান কাজ।”

ইউক্রেন সরকার বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে নতুন একটি ইউরোপীয় নিষেধাজ্ঞা প্যাকেজের জন্য বিস্তারিত প্রস্তাব তৈরি করছে বলেও জানান জেলেনস্কি। একই সঙ্গে বিদ্যমান নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ বন্ধ করতে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে ঝড়ের সময় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬
ভারতে ঝড়ের সময় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬
কুকুরের ছোড়া গুলিতে আহত হলেন নারী
কুকুরের ছোড়া গুলিতে আহত হলেন নারী
বিশ্বের ১৩টি দেশের একটি ট্রাম্পের যুদ্ধের হুমকিতে!
বিশ্বের ১৩টি দেশের একটি ট্রাম্পের যুদ্ধের হুমকিতে!