টপ নিউজ
রাজারবাগে আইজিপির ঈদের নামাজ আদায়
নিজস্ব প্রতিবেদক
২৮ মে ২০২৬, ০৬:০৬ পি.এম.

ছবি: সংগৃহীত
রাজধানীর রাজারবাগে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ঈদের জামাতে অংশগ্রহণ করেন তিনি।
এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যসহ সর্বস্তরের মুসল্লিরা ঈদের নামাজে অংশগ্রহণ করেন। পরে দেশের সামগ্রিক উন্নয়ন, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রযাত্রা; দেশের জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নামাজ শেষে পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন আইজিপি।
ভিওডি বাংলা/আরআর/এফএ






