মমতার বিরুদ্ধে মামলা

পশ্চিমবঙ্গে ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং উসকানিমূলক মন্তব্যের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক আইনজীবী। এ ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পুলিশ।
এফআইআর দায়ের করা আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় জানান, দীর্ঘ টালবাহানার পর মামলা নথিভুক্ত করেছে পুলিশ।
রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতার দুটি মন্তব্য নিয়ে অভিযোগ করেছেন রিঙ্কি। একটি হচ্ছে- ২০২৫ সালে ঈদের সময় হিন্দুধর্মকে গন্ধা ধর্ম বলা। অপরটি- বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলায় হিন্দু ভোটারদের হুমকি দেয়া।
এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মমতা বন্দোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের তিনবারের মূখ্যমন্ত্রী গত ১৫ বছর টানা ক্ষমতায় ছিলেন। কিন্তু গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তার ভরাডুবি হয়। ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জিতে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসেছে বিজেপি, মমতার তৃণমূল পায় ৮০ আসন।
ভিওডি বাংলা/আরআর/এফএ







