• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মিশন, লিগ মাতাবেন সাকিব শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

দুই সিটিতে কোরবানির বর্জ্য অপসারণ চলছে

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ মে ২০২৬, ০৬:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় পশু কোরবানির পর রাজধানীজুড়ে বর্জ্য অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন।

ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) দুপুর থেকেই নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য সংগ্রহ করতে দেখা গেছে।

মিরপুর, শান্তিনগর, ধানমণ্ডি, লালবাগসহ বিভিন্ন এলাকায় পিকআপভ্যান ও ঠেলাগাড়ির মাধ্যমে কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ করে দ্রুত ডাম্পিং ট্রাকে নেওয়া হচ্ছে। দুর্গন্ধ ও পরিবেশ দূষণ এড়াতে দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণে কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, নগরী পরিচ্ছন্ন রাখতে নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কাজে প্রায় ৪০ হাজার পরিচ্ছন্নতাকর্মী মাঠে কাজ করছেন।  পাশাপাশি কার্যক্রম তদারকিতে সিটি করপোরেশনের কর্মকর্তারাও বিভিন্ন এলাকায় উপস্থিত রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, আগের বছরের তুলনায় এবার অনেক দ্রুতগতিতে কোরবানির বর্জ্য অপসারণ করা হচ্ছে।  এতে নগরবাসীর ভোগান্তিও তুলনামূলক কম হচ্ছে।

ভিওডি বাংলা/আরআর/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ডিএমপির পৃথক বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪২
প্রতীকী ছবি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩
ছবি: সংগৃহীত
ভাটারায় আগুনে দগ্ধ স্বামী-ভাগনির পর ফাহিমার মৃত্যু