• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রুপপুর প্রকল্পে কর্মরত রুশ প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি    ২৭ মে ২০২৬, ০৪:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় কর্মরত এক রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাতে গ্রীনসিটি আবাসিক এলাকার একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম লাতিপভ ভিল (৪২)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান রোজেনারগোঅ্যাটম কোম্পানিতে কর্মরত ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে গ্রীনসিটি আবাসিক এলাকার ২১ নম্বর ভবনের ৮ তলার ৮৪ নম্বর ইউনিটে নিজ কক্ষে অসুস্থ অবস্থায় তাকে দেখতে পান সহকর্মীরা। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিমি যানজট
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিমি যানজট
এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আটকা পড়েন যাত্রীরা
এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আটকা পড়েন যাত্রীরা
নওগাঁয় এক কাতারে ৬ যুবকের জানাজা, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়
নওগাঁয় এক কাতারে ৬ যুবকের জানাজা, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়