• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডেঙ্গু পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে আসছে ইতিহাসের সর্বোচ্চ বাজেট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত নাম : সেনাপ্রধান ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী এবার মন্ত্রণালয় থেকে চুরি হলো ল্যাপটপ সোলার এনার্জিতে অধিক সাশ্রয়ী পদ্মা সেতুর সার্ভিস এরিয়া বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদার প্রাথমিক শিক্ষায় শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ্যবই যুক্ত হচ্ছে: ববি হাজ্জাজ বিশ্ব শান্তিপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী লেক পারাপারে দুর্ভোগ, ধানমন্ডি লেকের সেতু সংস্কার এখনো স্থবির

পরিবেশবান্ধব উপায়ে পশু কোরবানির আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

ভিওডি বাংলা ডেস্ক    ২৭ মে ২০২৬, ০৪:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বার্তায় এ আহ্বান জানান তিনি।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের চেতনা আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়।’

‘কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাই নয়; বরং আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই এর মূল শিক্ষা নিহিত। ঈদের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নেওয়া এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করাই হোক আমাদের অঙ্গীকার,’ যোগ করেন তিনি।

দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্নভাবে ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান আমিন উর রশিদ। তিনি বলেন, দেশীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু ব্যবহারের মাধ্যমে দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

শুভেচ্ছা বার্তায় মহান আল্লাহর দরবারে সবার সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন মন্ত্রী।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমার দেশ’ পত্রিকা মুক্তিযোদ্ধাদের অপমান করছে: প্রতিমন্ত্রী ইশরাক
‘আমার দেশ’ পত্রিকা মুক্তিযোদ্ধাদের অপমান করছে: প্রতিমন্ত্রী ইশরাক
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী
আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস