• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকারের পদক্ষেপে মানুষ স্বস্তিতে ঈদ যাপন করবে : রিজভী সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে পবিত্র ঈদুল আজহার জামাত যানজট নিয়ন্ত্রণে সক্রিয় বিজিবির ২৩ টিম রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুতের ছেঁড়া তার, ব্যবসায়ীর মৃত্যু পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ আতঙ্ক, বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের ভিড় গুম-শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক পশুর হাটের সার্বিক পরিবেশ সন্তোষজনক : প্রতিমন্ত্রী ঈদের আগে পোশাক খাতে স্বস্তি সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুতের ছেঁড়া তার, ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২৬ মে ২০২৬, ০৪:১৭ পি.এম.
ছবি : সংগৃহীত

রাজধানীর কদমতলিতে বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জুরাইনের ঋষিপাড়ায় মূল রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫৫)। তাৎক্ষণিকভাবে তার পূর্ণ ঠিকানা পাওয়া যায়নি।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী তৈয়ব আলী বলেন, ‘আনোয়ার হোসেন ব্যবসায়ী। তিনি ১২টার দিকে জুরাইন ঋষিপাড়ার মেইন রাস্তায় বৃষ্টির পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় সেখানে বিদ্যুতের ছেঁড়া তার থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
ঢাকায় ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে কালশী বস্তির আগুন
দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে কালশী বস্তির আগুন
পানি সংকটে ছড়াচ্ছে কালশীর আগুন, সেনা মোতায়েন
পানি সংকটে ছড়াচ্ছে কালশীর আগুন, সেনা মোতায়েন