• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সরকারের পদক্ষেপে মানুষ স্বস্তিতে ঈদ যাপন করবে : রিজভী

নিজস্ব প্রতিবেদক    ২৬ মে ২০২৬, ০৫:১৪ পি.এম.
ছবি : ভিওডি বাংলা
ছবি : ভিওডি বাংলা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এবার মানুষ স্বস্তিতে ঈদ যাপন করতে যাচ্ছে। 

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে আগে যে নিরাপত্তাহীনতা ছিল, এবার তা নেই। সড়কের অরাজকতা মোকাবেলায় সরকার তৎপর থাকায় এবার ঈদযাত্রায় তেমন যানজটও নেই বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় অনেক ভালো আছে। বর্তমান সরকার প্রথম ১০০ দিনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের যে তৎপরতা দেখিয়েছে, আগামীতেও জনগণকে দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবায়ন করবেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক এ উপদেষ্টা বলেন, শেখ হাসিনার দেশে ফেরার দাবিকে ‘স্যান্ডবাজি’ ছাড়া আর কিছু নয়। তিনি শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি।
ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির নতুন দায়িত্বে যারা
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর, গ্রেপ্তার ১৮
ছবি : সংগৃহীত
আইনানুগ প্রক্রিয়ায় আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী