• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে পবিত্র ঈদুল আজহার জামাত যানজট নিয়ন্ত্রণে সক্রিয় বিজিবির ২৩ টিম রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুতের ছেঁড়া তার, ব্যবসায়ীর মৃত্যু পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ আতঙ্ক, বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের ভিড় গুম-শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক পশুর হাটের সার্বিক পরিবেশ সন্তোষজনক : প্রতিমন্ত্রী ঈদের আগে পোশাক খাতে স্বস্তি সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী অর্ধশত পণ্যে ভ্যাট-শুল্ক বাড়ানোর পরিকল্পনা এনবিআরের

৯৯ শতাংশ কারখানার বেতন-বোনাস পরিশোধ

ঈদের আগে পোশাক খাতে স্বস্তি

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ মে ২০২৬, ০৩:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন ও ঈদ বোনাস পরিশোধে বড় ধরনের অগ্রগতি হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সচল কারখানাগুলোর প্রায় শতভাগেরই মার্চ ও এপ্রিল মাসের বেতন এবং ঈদের বোনাস এরইমধ্যে পরিশোধ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তৈরি এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে বর্তমানে সর্বমোট সচল কারখানার সংখ্যা ২ হাজার ১৩৪টি। এর মধ্যে শতভাগ কারখানাই মার্চ মাসের বেতন সম্পূর্ণ পরিশোধ করেছে। এপ্রিল মাসের বেতন পরিশোধের ক্ষেত্রেও রেকর্ড অগ্রগতি হয়েছে; দুই অঞ্চল মিলিয়ে ৯৯ দশমিক ৭২ শতাংশ অর্থাৎ ২ হাজার ১২৮টি কারখানা এপ্রিলের বেতন পরিশোধ করেছে।

এছাড়া ৯৯ দশমিক ৫৮ শতাংশ অর্থাৎ ২ হাজার ১২৫টি কারখানায় ঈদ বোনাস দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদের ছুটি শুরুর আগেই শ্রমিকদের আর্থিক স্বস্তি দিতে মে মাসের অগ্রিম বেতন দেওয়ার ক্ষেত্রেও দারুণ সাড়া মিলেছে।

এরইমধ্যে ৯৪ দশমিক ৮০ শতাংশ অর্থাৎ ২ হাজার ২৩টি কারখানা মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে।

আঞ্চলিক চিত্র বিশ্লেষণে দেখা যায়, ঢাকায় ১ হাজার ৭৯৪টি চালু কারখানার মধ্যে এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস উভয়ই পরিশোধ করেছে ১ হাজার ৭৯০টি কারখানা, যা মোট কারখানার ৯৯ দশমিক ৭৮ শতাংশ। এই জোনে মাত্র ৪টি কারখানায় এপ্রিলের বেতন ও বোনাস বকেয়া রয়েছে।

অন্যদিকে মে মাসের অগ্রিম বেতন দিয়েছে ১ হাজার ৭০৩টি প্রতিষ্ঠান।

চট্টগ্রাম জোনে ৩৪০টি সচল কারখানার মধ্যে ৩৩৮টি কারখানায় এপ্রিলের বেতন এবং ৩৩৫টি কারখানায় বোনাস পরিশোধ করেছে। এই জোনে মে মাসের অগ্রিম বেতন বুঝিয়ে দিয়েছে ৩২০টি কারখানা।

এদিকে শ্রমিকদের সুশৃঙ্খলভাবে বাড়ি ফেরা নিশ্চিত করতে এবং মহাসড়কে যানজট এড়াতে ঢাকা ছাড়ার ক্ষেত্রে কারখানাগুলোতে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার কৌশল নেওয়া হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ মে ৬ শতাংশ অর্থাৎ ১০৮টি এবং ২৫ মে ৩৭ শতাংশ অর্থাৎ ৬৬৪টি কারখানার শ্রমিকরা ঢাকা ছেড়েছেন।

আজ ২৬ মে সবচেয়ে বেশি অর্থাৎ ৪৩ শতাংশ বা ৭৭১টি কারখানার শ্রমিকেরা রাজধানী ছাড়ছেন। আর আগামীকাল ২৭ মে অবশিষ্ট ১৪ শতাংশ অর্থাৎ ২৫১টি কারখানার শ্রমিকদের ঢাকা ছাড়ার মাধ্যমে এই পর্যায়ক্রমিক ছুটি সম্পন্ন হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের সহযোগিতার পাশাপাশি মালিক ও শ্রমিক পক্ষের ইতিবাচক ভূমিকার কারণে এবার সময়মতো বেতন-বোনাস পরিশোধ করা সম্ভব হয়েছে। সুপরিকল্পিত ছুটির এই উদ্যোগের ফলে তৈরি পোশাক খাতের শ্রমিকরা কোনো ধরনের বড় ভোগান্তি ছাড়াই পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনের সুযোগ পাচ্ছেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ বড় প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলার অর্থায়ন এডিবির
৪ বড় প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলার অর্থায়ন এডিবির
ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ
ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ
চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু
চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু